নিজ দেশে রোষানলে ইধিকা পাল

অনলাইন ডেস্ক

ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ ছবিতে অভিনয় করে দুই বাংলায় আলোচনায় এসেছেন ওপার বাংলার ছোট পর্দার অভিনেত্রী ইধিকা পাল। সিনেমাটিতে শাকিব খান যেমন প্রশংসা কুড়াচ্ছেন, তেমনি ইধিকা পালের অভিনয়ে মুগ্ধতা প্রকাশ করছেন দর্শকরা। তবে একটি সাক্ষাৎকারের পর নিজ দেশের (ভারত) অনেকের রোষানলে পড়েছেন তিনি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

গণমাধ্যমটির খবরে বলা হয়, সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশ সম্পর্কে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইধিকা। বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে অভিনয়ের সময় সেখানকার দুটি শব্দ আমার মনের খুব কাছের হয়ে উঠছে। একটি হলো ‘ইনশাআল্লাহ’। ওরা ভালো কিছু হলে এই শব্দটা বলে। সেটি এখন আমার অভ্যাস হয়ে গেছে। ভালো কিছু হলেই আমি এখন এটা বলি। আর দ্বিতীয় হলো ‘বিসমিল্লাহ’। দুটো শব্দই এখন আমার খুব প্রিয়।’

মূলত এমন মন্তব্যের রেশ ধরে নিজ দেশের কিছু মানুষের রোষানলে পড়েছেন অভিনেত্রী। তাদের প্রশ্ন, কাজ করেছেন বাংলাদেশে, তাই বলে বাস্তবের জীবনেও এমন কিছু করবেন! আবার কেউ কেউ বলছেন, ওদের থেকে তো এটা শিখেছেন, আপনি কী শিখিয়েছেন ওদের?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights