নির্বাচনে কে আসলো কে আসলো না, এটা বড় কথা নয়: কাদের সিদ্দিকী

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, নির্বাচনে কে আসলো কে আসলো না এটা বড় কথা নয়। বড় কথা হলো ভোটাররা নির্বিঘ্নে এসে ভোট দিবে, ঈদের মত উৎসবমুখর পরিবেশে ভোট দিবে। সেই ভোটে যদি আপনি জিতেন তাহলে আপনি নেতা হবেন। কিন্তু চুরি করা যাবে না।

মঙ্গলবার সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুর উপজেলার শালগ্রামপুর বাজারে কৃষক শ্রমিক জনতা লীগের কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম এ সময় বলেন, ‘স্বাধীনতাকে যারা ক্ষুণ্ণ করতে চায়, স্বাধীনতাকে যারা ধ্বংশ করতে চায়, তারা আইয়ুব খানের সন্তান হলেও বাংলাদেশে তাদের জায়গা নাই। আমেরিকা, চীন, মিডলিস্ট সারা দুনিয়া যদি আসে তবুও বাঙ্গালিদের সাথে তারা পারবে না। বাংলদেশ আমাদের দেশ, আমরা আমাদের ইচ্ছে মত যাকে পছন্দ তাকে দিয়ে দেশ চালাবো।’
দেলোয়ার হোসেন নবী’র সভাপতিত্বে বঙ্গবীর কাদের সিদ্দিকী আরও বলেন, বিএনপি’র ভাইয়েরা একবারের জন্যেও বলে নাই হাওয়া ভবন করে আমাদের ভুল হয়েছে, অন্যায় হয়েছে ক্ষমা চাই। ওনারা খুব পুপলার। ওনারা নাকি আগামী সাপ্তাহে প্রাধানমন্ত্রী হবেন। আচ্ছা হয়ে দেখান, ইয়াহিয়া খানও চেয়েছিলো। কিন্তু মাটি পায় নাই। বাংলার মানুষের মতামত ছাড়া, বাংলার মানুষের ইচ্ছে ছাড়া বাংলার মাটি কেউ পাবে না।

এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা, কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শামীম আল-মনসুর আজাদ সিদ্দিকী, জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এটিএম সালেক হিটলু, উপজেলা কমিটির আহবায়ক আব্দুস সবুর খান, পৌর সভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব, দুলাল হোসেন, সানোয়ার হোসেন, দেলোয়ার হোসেন , আশিক জাহাঙ্গীরদ, আলমগীর হোসেন প্রমুখ বক্তব্য করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights