নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন আসাদুজ্জামান

অনলাইন ডেস্ক

নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের যুগ্ম সচিব ও জনসংযোগ শাখার পরিচালক এস এম আসাদুজ্জামান।

আজ মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ সংক্রান্ত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান।

প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক এস এম আসাদুজ্জামানকে ইটিআইয়ের মহাপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে বদলি করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights