প্রথমবার পন্যবোঝাই ৮ মিটার গভীরতার জাহাজের মোংলা বন্দর ত্যাগ

বাগেরহাট প্রতিনিধি

মোংলা বন্দর প্রতিষ্ঠার ৭৩ বছরের মধ্যে এই প্রথম ৮ মিটার গভীরতার একটি বাণিজ্যিক জাহাজ পন্যবোঝাই করে বন্দর জেটি ত্যাগ করেছে। সিঙ্গাপুরের পতাকাবাহী ‘এমভি মার্কস শিয়ামেন’ নামের এই জাহাজটি মঙ্গলবার বিকালে পন্যবোঝাই ২২১টি কন্টেইনার নিয়ে মোংলা বন্দরের ৬ নম্বর জেটি ত্যাগ করে।

এরআগে সোমবার বিকালে এমভি মার্কস শিয়ামেন জাহাজটি ১১০টি পন্যবোঝাইসহ ১৭৯টি কন্টেইনার নিয়ে মোংলা বন্দর জেটিকে নোঙর করে। মোংলা বন্দরে এত গভীরতার অন্য কোন জাহাজ জেটিতে নোঙর করেনি। ৮ মিটার গভীরতার বাণিজ্যিক জাহাজ জেটিতে নোঙর ও পন্যবোঝাই করে সিঙ্গাপুরের উদ্যেশে বন্দর জেটি ত্যাগ করার মধ্য দিয়ে মোংলা বন্দরে সৃষ্টি হয়েছে নতুন রেকর্ড। মোংলা বন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী জানান, ‘এমভি মার্কস শিয়ামেন’ নামের ৮ মিটারর গভীরতার কন্টেইনারবাহী জাহাজটি বন্দর জেটিতে নোঙর ও পন্যবোঝাই করে বন্দর ত্যাগের মধ্যদিয়ে মোংলা বন্দরের ৭৩ বছরের নতুন অধ্যায়ের সৃষ্টি হয়েছে। বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় মোংলা বন্দর এখন বিশ্বমানের বন্দরে রূপান্তরিত হয়েছে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের দ্বিতীয় লাইফ লাইন এই বন্দনটি এখন জাতীয় অর্থনীতিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ড্রেজিংয়ের কারণে মোংলা বন্দর জেটিতে এই প্রথম আট মিটার গভীরতার জাহাজ ভিড়েছে। এখন থেকে আট মিটার গভীরতার জাহাজ আসতে আর কোনও বাধা থাকবে না এবং ভবিষ্যতে ৯ থেকে ১০ মিটার জাহাজ কীভাবে এখানে ভেড়ানো যায় সে লক্ষ্যে কাজ করা হচ্ছে। বন্দরের অধিকতর সক্ষমতা বৃদ্ধিতে বড় কর্মযজ্ঞ চলছে। এসব কারণে এই বন্দর ব্যবহারে ঢাকার গার্মেন্টসসহ অন্যান্য ব্যবসায়ীদের আগ্রহ বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights