নেত্রকোনা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সিরাত মাহফিল

নেত্রকোনা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দিনব্যাপী শহরের সাতপাইয়ে উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই মাহফিলের আয়োজন করা হয়।

এতে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হাবিউল্লাহ খান পাঠান ও সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) শাহানুল কবীর মুন্না। পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়া, বিদ্যালয়ে ৫৫তম বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। খেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে এসএসসি ২০২৪ ব্যাচের জিপিএ-৫ প্রাপ্তদের পুরস্কার প্রদান করা হয়।

এদিকে, পড়াশোনার মান বাড়াতে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে ২০২৪ সালের (শ্রেণিভিত্তিক) মেধাভিত্তিক পুরস্কার প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights