নেশনস কাপের সেমিতে নাইজেরিয়া

অনলাইন ডেস্ক

আফ্রিকা নেশনস কাপের প্রথম কোয়ার্টার ফাইনালে অ্যাঙ্গোলোকে ১-০ গোলে হারিয়ে চলতি আসরের প্রথম দল সেমিফাইনালে উঠে গেছে নাইজেরিয়া।

গতকাল শুক্রবার রাতে আইভরি কোস্টের আবিদজানে ম্যাচের ৪১ মিনিটে নাইজেরিয়ার হয়ে গোল করেন অ্যাডিমোলা লুকম্যান। বল দখলে এগিয়ে থাকা অ্যাঙ্গোলার বিপক্ষে এই লিড ম্যাচের শেষ পর্যন্ত ধরে রাখে নাইজেরিয়া।

যদিও কয়েকবার আক্রমণ করেও সফল হতে পারেনি এখন পর্যন্ত এই টুর্নামেন্টের শেষ আটের গন্ডি পার হতে না পারা অ্যাঙ্গোলা। ম্যাচের ৫৯ মিনিটে দারুণ সুযোগ হাতছাড়া করে তারা। নাইজেরিয়া রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল পাস করে শেষ পর্যন্ত গোল করতে পারেননি অ্যাঙ্গোলার ফরোয়ার্ড জিনি। শেষ পর্যন্ত ম্যাচটি শেষ হয় ১-০ ব্যবধানেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights