পবিত্র আশুরা কবে, জানা যাবে সন্ধ্যায়

অনলাইন ডেস্ক
১৪৪৬ হিজরি সনের পবিত্র মহরম মাসের চাঁদ দেখা এবং পবিত্র আশুরার তারিখ নির্ধারণে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক হবে।

শনিবার (৬ জুলাই) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে চাঁদ দেখা কমিটি এ সভায় বসবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।

আজ যদি চাঁদ দেখা যায় তাহলে আশুরা পালিত হবে আগামী ১৭ জুলাই বুধবার; সেদিন সরকারি ছুটি থাকবে।
হজরত আবু কাতাদা (রা.) থেকে বর্ণিত নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আশুরার রোজার ফজিলত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আশুরার রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা করছি যে, তিনি বিগত এক বছরের পাপ ক্ষমা করে দেবেন। (মুসলিম)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights