পররাষ্ট্র স‌চিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক

পররাষ্ট্র স‌চিব মো. জসীম উ‌দ্দিনের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাক্ষাৎ করেছেন।

বৃহস্প‌তিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে স‌চিবের দফতরে তাদের সাক্ষাৎ হয়।

সাক্ষাতে তারা বাংলা‌দেশ ও চী‌নের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে বিস্তা‌রিত আলোচনা করেছেন। তারা দ্বিপক্ষীয় সহযো‌গিতা, যৌথভাবে বাংলাদেশ-চীনের কূটনৈ‌তিক সম্পর্কের ৫০ বছর উদযাপন নি‌য়েও আলোচনা কর‌ছেন।

ধারণা করা হচ্ছে, পররাষ্ট্র স‌চিব ও রাষ্ট্রদূতের বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেনের আসন্ন বেই‌জিং সফর নি‌য়ে আলোচনা হয়েছে। প্রথম দ্বিপক্ষীয় সফরে আগামী ২০ জানুয়া‌রি দেশ‌টিতে যা‌বেন উপদেষ্টা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights