পরশুরামে পানিতে ডুবে একজনের মৃত্যু

ফেনী প্রতিনিধি

ফেনীর পরশুরামের পানিতে ডুবে সফিকুর রহমান প্রকাশ দরবেশ (৪৫) নাসে এক ব্যক্তি মারা গেছে। শুক্রবার দুপুরে বক্সমাহমুদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর কেতরাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে।
তিনি স্থানীয় কালা মিয়ার ছেলে। স্থানীয়রা দুপুর তিনটার দিকে পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করে। পরে পারিবারিক গোরস্থানে রাতে দাফন করা হয়। তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পরশুরাম থানার অফিসার ইনচার্জ নুরুল হাকিম জানান, এমন তথ্য জানা নেই। এখনই ঘটনা সম্পর্কে খবর নিচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights