পাথরঘাটায় ২৪ লাখ টাকার রেনু পোনাসহ আটক ৯

বরগুনা প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ড বিশেষ অভিযান চালিয়ে ২৪ লাখ টাকার চিংড়ি রেনুপোনা জব্দ করেছে। এসময় ৯ জনকে আটক করেছে। আজ শনিবার (২৯ এপ্রিল) ভোর সাড়ে পাঁচটার দিকে পাথরঘাটা-মঠবাড়িয়া সীমান্তবর্তী এলাকা সিএন্ডবি থেকে তাদের আটক করা হয়।

কোস্টগার্ডের পাথরঘাটা ষ্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মাহবুবুর রহমান বলেন, পাথরঘাটা উপজেলাধীন পাথরঘাটা – মঠবাড়িয়া সীমান্তবর্তী সিএন্ডবি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৮ টি মোটরসাইকেলে তল্লাশি করে ৩০ ড্রামে ১২ লাখ গলদা চিংড়ি রেনুপোনা জব্দ করা হয়। এ সময় ৮ টি মোটরসাইকেলসহ ৯ জনকে আটক করা হয়। জব্দকৃত ১২ লাখ গলদা চিংড়ির মূল্য ২৪ লাখ টাকা বলে তিনি দাবি করেন।

পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু’র উপস্থিতিতে জব্দকৃত রেনুপোনা পাথরঘাটা খালে অবমুক্ত করা হয়। এছাড়া আটককৃত ব্যক্তিদেরকে ভবিষ্যতে পোনা ধরা বা বিক্রিতে সহযোগিতা না করা এই মর্মে মুছলেকা নিয়ে মোটরসাইকেলসহ ছেড়ে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights