পাবনায় ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার

পাবনা প্রতিনিধি:

পাবনায় আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ট্রাক, বিভিন্ন সরঞ্জামসহ লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হল- বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার জাড়িয়া গ্রামের মৃত: আমির আলী শেখের ছেলে বোরহান শেখ ওরফে বুরান (২৯), জাড়িয়া বারুইডাঙ্গা গ্রামের জিয়াউল হকের ছেলে শরিফুল ইসলাম (৩৭), লখপুর গ্রামের মৃত মাহবুব শেরখর ছেলে আশরাফুল শেখ ওরফে আসাদুল ওরফে ছোট (২২), জাড়িয়া মাইটকুড়রা গ্রামের মৃত জাহাঙ্গীর শেখের ছেলে শিমুল শেখ ওরফে হৃদয় (২৪) ও খুলনা জেলার রূপসা থানার তালিমপুর গ্রামের হেলাল শেখের ছেলে কামাল শেখ ওরফে কামরান শেখ (২৭)।

বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার আকবর আলী মুনসী।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ২৩ মার্চ পাবনার ঈশ্বরদীর জয়নগর পাঠশালার মোড়ে দাশুরিয়া-রুপপুর সড়কের পাশে রাকিবুল হাসানের চাউল ও মুড়ি উৎপাদনের চাতাল মিলে ডাকাতি করে গ্রেফতারকৃতরা। চাতালের নৈশপ্রহরীকে মারধর করে তার হাত-পা ও মুখ বেঁধে ডাকাতি করে পালিয়ে যায়। ঘটনার পর আশেপাশের সিসিটিভির ফুটেজ দেখে ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাসুদ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল খুনলা ও বাগেরহাটের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি ট্রাক, মোটরসাইকেল, হাসুয়া, ডাকাতিকৃত চাউল, মুড়িসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ডাকাত সদস্যদের নামে দেশের বিভিন্ন জেলায় ডাকাতি, দস্যুতা, ছিনতাই, হত্যা ও মাদকসহ ৪ থেকে ৮টি করে মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ডি এম হাসিবুল বেনজীর প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights