” পিছুটান “
হাসিনা মরিয়ম
তুমি আসবে না তাই ডাকিনি
– ডেকেই দেখতে আসি কিনা…
ভালোবাসবে না বলে অনুযোগ তো ছিল না,
– অনুযোগ কেন করলে না…
অভিমানে কেটে গেছে দিন, রাত, বছর…
– এতো অভিমান.. আমাকে ডাকা যায় না…
শূন্য পথের উপর দৃষ্টির চাদর বিছিয়ে
আমি অপেক্ষা করেছি তোমার জন্য…
যদি কখনও কাটে তোমার
চোখ থেকে কুয়াশার রেশ,
তখন তুমি আমায় খুঁজে নিও,
আমি ছিলাম, আছি,থাকবো…।
