পুরুষ হতে অস্ত্রোপচার করাতে গিয়ে জানলেন ৫ মাসের অন্তঃসত্ত্বা

অনলাইন ডেস্ক

ঘটনাটি ইতালিতে ঘটেছে। সেখানে নারী থেকে পুরুষে রূপান্তরিত হতে গিয়ে অস্ত্রোপচারের সময় জানতে পারলেন তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। ওই নারী অপারেশনের মাধ্যমে ম্যাস্টেক্টমি অর্থাৎ স্তন অপসারণ করিয়েছেন। পরের ধাপে অপারেশনের মাধ্যমে লিঙ্গ পরিবর্তন করতে গিয়ে জানতে পারলেন তিনি ৫ মাসের অন্তঃসত্ত্বা।

বুধবার স্থানীয় সংবাদমাধ্যম লা রিপাবলিকার বরাত দিয়ে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট। জানা গেছে, ইতালির রাজধানী রোমে মার্কো নামের এক নারীর জরায়ুর অস্ত্রোপচারের সময় চিকিৎসকরা জানতে পারেন তিনি ৫ মাসের অন্তঃসত্ত্বা। মার্কো ওই শিশুর জন্মদাত্রী হওয়ার সঙ্গে সঙ্গে বাবা হিসেবেও তার নাম থাকবে। ইতালিতে এ ধরনের ঘটনা এটিই প্রথম।

তবে ওই নারীর মধ্যে থাকা ভ্রূণ ঝুঁকিতে থাকতে পারে। এজন্য তার হরমোন থেরাপি স্থগিত করা উচিত বলে এন্ডোক্রিনোলজিস্ট চিকিৎসক জিউলিয়া সেনোফন্টে ওই নারীকে সতর্ক করেছেন। চিকিৎসক জানান, হরমোন থেরাপি মাসিক চক্রকে বাধা দেয়, তবে এটি গর্ভ নিরোধক হিসেবে কাজ করে না।
এদিকে, সন্তানের যাতে কোনও রূপ ক্ষতি না হয় সেই বিষয়ে ডাক্তারদের নিশ্চিত করার জন্য জানান মার্কো। এরই মধ্যে মার্কো এবং তার শিশুর নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডাক্তাররা তার রূপান্তর স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনিও তার অনাগত সন্তান রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights