পুলিশ কনস্টেবল পদে মৌখিক পরীক্ষা দিতে এসে গ্রেফতার হলেন তিন প্রক্সিদাতা

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে পুলিশ কনস্টেবল পদে মৌখিক পরীক্ষা দিতে এসে গ্রেফতার হলেন তিন প্রার্থী। গত ২২ নভেম্বর মানিকগঞ্জ পুলিশ লাইনন্সে পুলিশ কনস্টেবল পদে প্রক্সি দিয়ে লিখিত পরীক্ষায় পাস করেন তারা।

গত ২৯ নভেম্বর শুক্রবার মৌখিক পরীক্ষা দিতে আসলে তারা অসঙ্গতিপূর্ণ কথাবার্তা বলেন। পরে তারা শিকার করেন, লিখিত পরীক্ষা অন্যের (প্রক্সি) মাধ্যমে পাশ করা হয়। গ্রেফতাররা হলেন বাবু খানের ছেলে শামীম খান(১৯), মতিন খানের ছেলে ইসমাইল খান(১৮) নাজিম খানের ছেলে নাজমুল খান (১৮) সকলের বাড়ি দৌলতপুর উপজেলার তালুক নগর এলাকায়। গ্রেফতারকৃতদের শনিবার আদালতে পাঠানো হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমান উল্লাহ বলেন, ২২ নভেম্বর পুলিশ কনস্টেবল পদে প্রক্সির মাধ্যমে লিখিত পরীক্ষায় তারা পাস করেন। শুক্রবার মৌখিক পরীক্ষায় অসঙ্গতি দেখা দেয়। লিখিত পরীক্ষায় তারা প্রক্সির মাধ্যমে পাশ করেছেন বলে জানান। পরে পুলিশ তিনজনকে গ্রেফতার করে মামলা দিয়ে আদালতে প্রেরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights