পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সঙ্গে বিএনপি নেতাদের সাক্ষাৎ

অনলাইন প্রতিবেদক

পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস-হোর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বিএনপির প্রতিনিধি দল।

রবিবার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

গণমাধ্যমকে এ তথ্য জানান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম।

সাক্ষাৎকালে বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম। প্রতিনিধি দলে আরও ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি ও বিএনপির আন্তর্জাতিক উপ-কমিটির সদস্য তাবিথ আউয়াল, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও ড. মাহদী আমিন।

এ সময় পূর্ব তিমুরের পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights