প্রধানমন্ত্রীকে ফিলিপাইনের প্রেসিডেন্টের অভিনন্দন

অনলাইন ডেস্ক

বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ আর মার্কোস আইআর।

শেখ হাসিনাকে পাঠানো চিঠিতে মার্কোস লিখেছেন, ‘ফিলিপাইন সরকারের পক্ষ থেকে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে আপনি পুনরায় নির্বাচিত হওয়ায় আপনাকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’

তিনি বলেন, ফিলিপাইন বাংলাদেশের সাথে ঘনিষ্ঠ অংশীদারিত্বের জন্য নতুনভাবে প্রতিশ্রুতিবদ্ধ অন্যান্য দেশের সাথে যোগ দেয়। কারণ, আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং উভয় দেশের জনগণের স্বার্থে সহযোগিতার নতুন ক্ষেত্রগুলো খুঁজে বের করার জন্য আমাদের ইচ্ছাকে পুনর্ব্যক্ত করছি।’
ফিলিপাইনের প্রেসিডেন্ট এই বলে শেষ করেন: ‘আমি আপনার সাফল্য কামনা করি। কারণ, আপনি আপনার দেশকে আরও অব্যাহত উন্নয়ন এবং অগ্রগতির দিকে নিয়ে যাওয়ার জন্য জনগণের রায় পেয়েছেন।’

সূত্র : বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights