প্রয়োজনের চেয়েও বেশি খাদ্য মজুদ রয়েছে : খাদ্য উপদেষ্টা

কুমিল্লা প্রতিনিধি
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, দেশে বর্তমানে সাড়ে ১৪ লাখ টন চাল মজুদ রয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩ লাখ টন বেশি। গত বছর এই সময় মজুদ ছিল সাড়ে ১১ লাখ টন।

সোমবার (৮ ডিসেম্বর) কুমিল্লা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও খাদ্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন খাদ্য উপদেষ্টা। তিনি আরও বলেন, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে যেন চাহিদার তুলনায় খাদ্যশস্যের মজুদ বেশি থাকে, সে বিষয়টি নিশ্চিত করতেই আমরা কাজ করছি।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজা হাসান, জেলা খাদ্য নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট দপ্তরের জেলা ও উপজেলার কর্মকর্তারা।

খাদ্যদ্রব্যের দাম প্রসঙ্গে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, চাল, গম ও ভুট্টার দাম বর্তমানে নিম্নমুখী রয়েছে। তবে এ বিষয়ে অভিযোগ রয়েছে যে, কৃষকরা প্রত্যাশিতভাবে লাভবান হচ্ছেন না।
তিনি বলেন, এই তিনটি খাদ্যশস্যের দাম বাড়েনি, বরং কমেছে। আর যাতে দাম আর না কমে, সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights