প্রাইম ব্যাংকের সঙ্গে বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সমঝোতা স্মারক স্বাক্ষর

ঢাকা, নভেম্বর ১৬, ২০২৬: প্রাতিষ্ঠানিক ব্যাংকিং সেবা আরও সহজ ও কার্যকর করার লক্ষ্যে সম্প্রতি বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি.। ব্যাংকটির বিশেষায়িত ব্যাংকিং উদ্যোগ ‘প্রাইমএকাডেমিয়া’-এর আওতায় এ অংশীদারিত্বের মাধ্যমে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিশেষায়িত ব্যাংকিং সেবা এবং আর্থিক সুবিধা নিশ্চিত করা হবে।

এই অংশীদারিত্বের আওতায় প্রাইম ব্যাংক প্রতিষ্ঠানটি এবং এর আওতাভুক্ত সদস্যদের জন্য প্রাইমএকাডেমিয়ার বিস্তৃত ব্যাংকিং সেবা প্রদান করবে। এসব সেবার মধ্যে রয়েছে ডিজিটাল পদ্ধতিতে শিক্ষার্থীদের বেতন ও ফি সংগ্রহ, প্রাতিষ্ঠানিক ব্যাংকিং, বেতন ব্যবস্থাপনা, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য সঞ্চয় সুবিধাসহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন আর্থিক সেবা।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন শায়লা আবেদিন, এসইভিপি ও হেড অব লায়াবিলিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং; সরকার মেহেদী রেজা, এসভিপি ও রিজিওনাল হেড, চট্টগ্রাম রিজিয়ন এবং রুমা ঘোষ, ব্রাঞ্চ ম্যানেজার, কর্ণফুলী ইপিজেড শাখা।

বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেজর মো. আনোয়ারুল কবির (অব.) এবং বেপজা কেপিজেড জোনের পরিচালক (অ্যাকাউন্টস) মোহাম্মদ নুরুজ্জামান।

প্রাইম ব্যাংক দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব জোরদারের মাধ্যমে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। সমন্বিত ও আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের পাশাপাশি প্রতিষ্ঠানটি শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনাকে আরও দক্ষ করে তোলা এবং নতুন প্রজন্মের মধ্যে সঞ্চয়ের অভ্যাস ও আর্থিক সচেতনতা গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

——-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights