প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি:

রংপুর বিভাগসহ ৩টি বিভাগের ১৮টি জেলার প্রথম ধাপের প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার দুপুরে জেলার প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরিক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের আয়োজনে পৌর শহরের কাচারী বাজার এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন চলাকালে পরীক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, সোহাগ প্রামানিক, সাব্বির হোসাইন, সোহানুর রহমান, নজরুল ইসলাম, শাহিন মিয়া, রিপন মিয়া, নুরুন্নাহার আকতার, ফিরোজুল মিয়া, সোনালী আকতার, নুসরাত জাহান, মাহাফুজা আকতার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights