ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃত্যু

অনলাইন ডেস্ক

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মাজেদা বেগম (৪৭) নামের আরও এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সকাল সাড়ে ৮টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মাজেদা বেগম রাজবাড়ী সদর উপজেলার সজ্জনকান্দা এলাকার বাহাদুরের স্ত্রী। তিনি গত ২ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এনামুল হক জানান, গত ২২ জুলাই থেকে আজ (৪ সেপ্টেম্বর) পর্যন্ত এ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মোট ১৫ জনের মৃত্যু হলো।
ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরও ১৮১ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৪৭৩ জন চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights