ফ্রান্স-স্পেনসহ চারটি দেশে ভোটার নিবন্ধনে সম্মতি পেয়েছে ইসি

অনলাইন ডেস্ক

ফ্রান্স, স্পেনসহ চারটি দেশে বসবাসরত বাংলাদেশি ভোটারদের নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্যক্রম পরিচালনা করতে সরকারের সম্মতি পেয়েছে নির্বাচন কমিশন। বাকি দু’টি দেশ হচ্ছে বাহরাইন ও সিঙ্গাপুর।

বুধবার নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীরের বরাত দিয়ে এই তথ্য জানায় বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস। এনআইডি’র মহাপরিচালক বলেছেন, ওই চারটি প্রবাসী বাংলাদেশি ভোটারদের নিবন্ধনে সম্মতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে যুক্তরাষ্ট্র, ওমান, মালদ্বীপ, জর্ডান ও দক্ষিণ আফ্রিকায় এ কার্যক্রমে সম্মতি পেয়েছে ইসি। বর্তমানে বিশ্বের ১০টি দেশের দূতাবাসের মাধ্যমে ভোটার কার্যক্রম পরিচালনা করছে ইসি। দেশগুলো হলো, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা ও জাপান।

নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটের সুযোগ পাবে প্রবাসী বাংলাদেশিরা। -বিবিসি বাংলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights