বগুড়ায় আবারো বাড়ছে যমুনা নদীর পানি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় যমুনা নদীর পানি সারিয়াকান্দি মথুরা পাড়া পয়েন্টে আবারও বাড়তে শুরু করেছে। গত ৬ জুলাই পর্যন্ত সর্বশেষ যমুনার পানি বৃদ্ধি পেয়েছে। সেদিন পানির উচ্চতা ছিল বিকাল ৩ টায় ১৫.০৫ মিটার।

তার পরদিন ৭ জুলাই থেকে পানি কমতে শুরু করে। ৩ সেন্টিমিটার কমে সেদিন পানির উচ্চতা হয় ১৫.০২ মিটার। এরপর ৮ জুলাই পানির উচ্চতা হয় ১৪.৯৩ মিটার। আজ ৯ জুলাই থেকে পানি আবারও বাড়তে শুরু করেছে।

আজ রবিবার সকাল ৯ টায় পানির উচ্চতা হয় ১৪.৯৪ মিটার এবং বিকাল ৩ টায় ১৪.৯৮ মিটার। অর্থাৎ বিকাল ৩ টা পর্যন্ত যমুনার পানি ৫ সেন্টিমিটার বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights