বগুড়ায় ছুরিকাঘাতের ঘটনায় গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ায় দিনের বেলায় দলবদ্ধ হয়ে ছুরিকাঘাতের ঘটনায় মূল অভিযুক্ত মো. জিহাদ ইসলাম (২৩) কে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার রাতে শাজাহানপুর উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে বুধবার সুজন মণ্ডল নামে এক যুবককে শহরের চেলোপাড়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সামনে ছুরিকাঘাত করে দুবৃর্ত্তরা। পরে ওই রাতে আহতের ভাই বাদী বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত জিহাদ ইসলাম শহরের রহমান নগরের এলাকার বাসিন্দা। তবে তার বর্তমান ঠিকানা ঠনঠনিয়া নতুন পাড়া।

বৃহস্পতিবার সকালে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন জানান সুজন মন্ডলকে হত্যার উদ্দেশ্যে বুকের বাম পাশে, ও পুরুষাঙ্গের ডান পার্শ্বে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। এ ঘটনায় মামলার পরপরই অভিযান পরিচালনা করে ১ নম্বর আসামি জিহাদ ইসলামকে গ্রেফতার করে র‌্যাব। বৃহস্পতিবার সকালে তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights