বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় হাবিবুর রহমান খোকন (৩৭) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৭ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে শহরের সেউজগাড়ী এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত হাবিবুর রহমান খোকন শহরের মালতিনগর দক্ষিণপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে আটটার দিকে হঠাৎ চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে যান। সেখানে গিয়ে তারা দেখেন, অন্ধকারে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে খোকনের ওপর হামলা চালাচ্ছে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। জড়িতদের শনাক্তে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights