বঙ্গবন্ধু সেতুতে বাড়ছে যানবাহন, একদিনে ২ কোটি টাকার টোল আদায়

অনলাইন ডেস্ক

ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে মহাসড়কে অতিরিক্ত যানবাহন বৃদ্ধির ফলে বঙ্গবন্ধু সেতু দিয়ে পারাপার ও টোল আদায় স্বাভাবিকের তুলনায় প্রায় দ্বিগুণ বেড়েছে। একদিনেই আদায় হয়েছে দুই কোটি টাকার টোল।

মঙ্গলবার বঙ্গবন্ধু সেতু অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল গণমাধ্যমকে জানান, সোমবার (১৭ এপ্রিল) ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সেতুর ওপর দিয়ে ছোট-বড় ২২ হাজার ৪৮৫টি যান পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে দুই কোটি ৯ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা। এর মধ্যে বঙ্গবন্ধু সেতু-পূর্ব টাঙ্গাইল অংশে ১১ হাজার ৫৫৮টি যানবাহন পারাপার, টোল আদায় হয়েছে ১ কোটি ৩ লাখ ১৬ হাজার টাকা।

তিনি আরও বলেন, সেতু পশ্চিম সিরাজগঞ্জ অংশে ১০ হাজার ৯২৭টি যানবাহন পারাপার ও টোল আদায় হয়েছে ১ কোটি ৬ লাখ ৬২ হাজার ৯০০ হাজার টাকা। আসন্ন ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি রোধে টাঙ্গাইল অংশে ১১টি এবং সিরাজগঞ্জ অংশে ৯টি টোল বুথ কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights