বরগুনায় প্রতিবন্ধী দিবস পালিত

আজ ৩ ডিসেম্বর, বরগুনা জেলা সমাজসেবা বিভাগের উদ্যোগে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা সমাজসেবা কর্মকর্তা মো. সহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ তাসলিমা আক্তার। আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহীম, প্রতিবন্ধী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উপদেষ্টা হাসান ঝন্টু, দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ মো. মাহমুদুল হাসান মিরাজ, প্রতিবন্ধী মনিরুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (সমাজসেবা) মো. ইউসুফ আলী প্রমুখ।

আলোচনা সভা শেষে জেলা প্রশাসক উপস্থিত প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights