বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে রবীন্দ্র সাহিত্যচর্চা বিষয়ক সেমিনার

অনলাইন ডেস্ক

বসুন্ধরা শুভসংঘ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখার নিয়মিত মাসিক আয়োজনে “রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যচর্চা” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-১ সঙ্গীত বিভাগ “গীতাঞ্জলি স্টুডিও থিয়েটার” রুমে আয়োজিত এ সেমিনারে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জনাব লায়লা ফেরদৌস হিমেল। তিনি তাঁর আলোচনায় রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যচর্চার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, রবীন্দ্র সাহিত্য মানবজীবন, সমাজ ও রাষ্ট্রচিন্তায় গভীর প্রভাব বিস্তার করেছে। তিনি কবিতা, গল্প, উপন্যাস, নাটক ও প্রবন্ধে রবীন্দ্রনাথের মানবতাবাদী দর্শন, নৈতিকতা ও সার্বজনীন চিন্তার প্রসঙ্গ ব্যাখ্যা করেন। একই সঙ্গে তিনি তরুণ প্রজন্মের মধ্যে রবীন্দ্র সাহিত্য পাঠ ও গবেষণার গুরুত্বের ওপর জোর দেন।

অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সানজিদা ইসলাম শিলা সভাপতিত্ব করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি জান্নাতুল সুমন ও নাইম, সাধারণ সম্পাদক মো. শাহেদ আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক যামিন তাসনিম, অর্থ সম্পাদক জুয়েল রানা, প্রচার ও দপ্তর সম্পাদক মো. ফেরদৌস হোসেন এবং সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আত্মা খানসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

আলোচনা পর্বে সাধারণ সম্পাদক মো. শাহেদ আক্তার বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যচর্চা নতুন প্রজন্মকে মানবিক ও প্রগতিশীল চিন্তায় উদ্বুদ্ধ করে।

প্রচার ও দপ্তর সম্পাদক মো. ফেরদৌস হোসেন রবীন্দ্র সাহিত্যের সামাজিক দায়বদ্ধতা ও নৈতিক শিক্ষার দিক তুলে ধরেন। অর্থ সম্পাদক জুয়েল রানা তাঁর বক্তব্যে রবীন্দ্রনাথের সাহিত্যকর্মকে সমকালীন বাস্তবতার সঙ্গে মিলিয়ে দেখার আহ্বান জানান।

সেমিনারজুড়ে মুক্ত আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে অংশগ্রহণকারীরা রবীন্দ্র সাহিত্যের বহুমাত্রিক দিক সম্পর্কে নিজেদের অভিমত প্রকাশ করেন। অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে পরিচালিত হয় এবং শেষে আয়োজকরা এ ধরনের সাহিত্যভিত্তিক আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights