বাংলাওয়াশের লক্ষ্যে টস হেরে ব্যাটিংয়ে বাংলদেশ

অনলাইন ডেস্ক
ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার মিশনে টস হেরে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম দুটিতে বাংলাদেশ জয়লাভ করে। বাংলাদেশ সফরে এসে এই প্রথম টস জিতলেন ইংলিশ অধিনায়ক বাটলার। ওয়ানডের তিন ম্যাচ এবং প্রথম দুই টি-টোয়েন্টিতেই টস হেরেছেন এ ইংলিশ ম্যান। চলতি বছর এর আগে মোট ৮ বার টস করতে নেমে একবারও জিততে পারেননি ইংলিশ অধিনায়ক।

মঙ্গলবার মিরপুরের শেরে-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল ৩টায়। এ ম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে তানভীর ইসলামের। তানভীরের জন্য জায়গা ছাড়তে হয়েছে নাসুমকে। আর আফিফ হোসেনের পরিবর্তে দলে ডাক পেয়েছেন শামীম পাটোয়ারী।

জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে টাইগারদের চোখ শেষ টি-টোয়েন্টিতে। এই ম্যাচটি জিততে পারলেই সিরিজ জয়ের পাশাপাশি প্রথমবার বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশের লজ্জা দিতে পারবে বাংলাদেশ। তাতে তৈরি হবে নতুন রেকর্ড।
বাংলাদেশ স্কোয়াড

রনি তালুকদার, লিটন দাস, নাজমুল হোসাইন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, শামীম পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড স্কোয়াড

ফিল সল্ট, ডেভিড মালান, মঈন আলী, জস বাটলার (অধিনায়ক), বেন ডাকেট, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, রেহান আহমেদ, আদিল রশিদ ও জোফরা আর্চার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights