‘বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন শেখ হাসিনা’

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সিঙ্গাপুর পোর্ট কর্তৃপক্ষ (পিএসআই) এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই পোর্ট (ডিপি ওয়ার্ল্ড) চট্টগ্রাম বন্দরকে একসময় কাউন্ট করতো না; এখন তারা চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ করতে চায়; পার্টনার হতে চায়।’

বৃহস্পতিবার চট্টগ্রামে চট্টগ্রাম বন্দরের শহীদ ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ (সিবিএ) আয়োজিত ‘চট্টগ্রাম বন্দরের উন্নয়নে কর্মচারীদের অবদান’ শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘চট্টগ্রাম বন্দরের কর্মচারীরা চট্টগ্রাম বন্দরকে এমন জায়গায় নিয়ে গেছেন, আমাদের কাছে এত বিনিয়োগ; আমরা কাকে দিব; কাকে দিব না এরকম একটি অবস্থা হয়ে গেছে। মাতারবাড়ীতে আমরা টেন্ডার করেছি; সেখানে আমেরিকাসহ পৃথিবীর বড় বড় দেশ সকলেই আসতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন, যেখানে সকলেই বাংলাদেশকে সমীহ করে।’
অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দরের চেয়ারম‍্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান, চট্টগ্রাম বন্দর কর্মচা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights