বাংলাদেশ ছাত্রলীগ সাধারণ সম্পাদকের জন্মদিন উপলক্ষ্যে দোয়া মাহফিল

জবি প্রতিনিধি

বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি হাসান ইনান এর জন্মদিন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পক্ষ থেকে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংলগ্ন দারুস সুন্নাহ মাদ্রাসায় এ আয়োজন করা হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পক্ষ থেকে শতাধিক মাদ্রাসা শিক্ষার্থীকে নিয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতি মহিউদ্দীন অনি।

এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতি মহিউদ্দীন অনি, সাংগঠনিক সম্পাদক হাসিবুল হাসান হৃদয় এবং অন্যান্য নেতৃবৃন্দ।

পরে দেশ জাতির কল্যাণ ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব শেখ ওয়ালি আসিফ ইনান এর দীর্ঘায়ু ও উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

এ ব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ১নং সহসভাপতি মহিউদ্দীন অনি বলেন, বাংলাদেশ ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আমার নেতা শেখ ওয়ালী আসিফ ইনান ভাইয়ের জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের প্রতিটি নেতা-কর্মীর মধ্যে আজ আনন্দ বিরাজ করছে। তারই অংশ হিসেবে আমরা জন্মদিনে দোয়া করি আল্লাহ যেন ভাইকে সবসময় সুস্থ রেখে জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে আমৃত্যু কাজ করে যেতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights