বাবার মৃত্যুসংবাদে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল মেয়ের

অনলাইন ডেস্ক
ঝালকাঠির নলছিটিতে এক মর্মান্তিক ঘটনায় বাবার মৃত্যুসংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মেয়ে। শনিবার (৩০ মে) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নলছিটি উপজেলার কুশঙ্গল গ্রামের বাসিন্দা মোতালেব হাওলাদার (৮০) বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়িতে মারা যান। বাবার মৃত্যুর খবর পেয়ে তার মেয়ে শিউলি ঢাকায় থেকে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে বরিশালের কদমতলী এলাকায় একটি অটোরিকশা ও মাহিন্দ্রার সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে তিনি মারা যান।

নলছিটি থানার ওসি আরিফুল আলম জানান, দুর্ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।

একই পরিবারের দুই সদস্যের অল্প সময়ের ব্যবধানে মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights