বাবার সঙ্গে অভিমান করে শিক্ষার্থীর আত্মহত্যা

ঢামেক প্রতিনিধি

বাবার বকাঝকায় অভিমানে সপ্তম তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে স্কুল শিক্ষার্থী ছেলের মৃত্যু হয়েছে। মৃতের নাম অর্পন কর্মকার (১৬)। সে বাংলা বাজার এলাকায় কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

আজ বৃহস্পতিবার বিকালে এই ঘটনা ঘটে।

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার স্বর্ণকার দিপংকর কর্মকার ছেলে অর্পণ কর্মকার। বর্তমানে পুরান ঢাকার কৈলাশ ঘোষ লেন কোতোয়ালি পরিবারের সঙ্গে থাকতো। দুই বোন এক ভাইয়ের মধ্যে ছিল দ্বিতীয়।
মৃতের বাবা জানিয়েছেন, সকালে অর্পন তার বোনের সঙ্গে তর্কাতর্কি হয়। পরে সে রুমে গিয়ে দরজা বন্ধ করে রাখে। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় বাবা চাবি দিয়ে দরজা খুললে, সে দৌড়ে এসে জোর করে দরজা লাগিয়ে দেয়। তখন বাবা দরজায় হাত চাপা পড়ে। তখন বাবা তাকে বকাঝকা দিলে, সে দৌড়ে বের হয়ে ছাদের দিকে চলে যায়। কিছু সময় পর শব্দ হয়। এগিয়ে দেখতে পান তার ছেলে ছাদ থেকে নিচে লাফিয়ে পড়ে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর বিকাল ৪টা ৫০ মিনিটে মৃত ঘোষণা করেন।

সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights