বায়ুদূষণে শীর্ষে আজ ডেট্রয়েট, ঢাকার অবস্থান ১৮তম

অনলাইন ডেস্ক
জলবায়ু পরিবর্তন, দাবানলের ধোঁয়া এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রভাবে বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা বাড়ছে। শনিবার (১৮ জুলাই) সকালে প্রকাশিত বায়ুমানের তালিকায় সবচেয়ে দূষিত শহর হিসেবে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বৃহত্তম শহর ডেট্রয়েট।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ডেট্রয়েটের বায়ুমান সূচক (এএকিউআই) ছিল ২২৫, যা ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ের। অন্যদিকে বাংলাদেশের রাজধানী ঢাকার এএকিউআই ছিল ৮৬। এ স্কোর অনুযায়ী ঢাকার বায়ুর মান ‘মাঝারি’ এবং বিশ্বের দূষিত শহরের তালিকায় এর অবস্থান ১৮তম।

আইকিউএয়ারের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা, যার এএকিউআই ১৬৯। একই স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। চতুর্থ অবস্থানে থাকা যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির এএকিউআই ১৬৭ এবং পঞ্চম স্থানে থাকা পাকিস্তানের লাহোরের এএকিউআই ১৫৭। এসব শহরের বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, এএকিউআই ০ থেকে ৫০ হলে বায়ুর মান ভালো, ৫১ থেকে ১০০ হলে মাঝারি এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়।

বিশেষজ্ঞদের মতে, বায়ুমান ২০১-এর বেশি হলে শিশু, বয়স্ক ও শ্বাসযন্ত্রের রোগীদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। অন্যদেরও অপ্রয়োজনীয় বাইরে যাওয়া এবং দীর্ঘ সময় খোলা আকাশের নিচে অবস্থান এড়িয়ে চলতে বলা হয়। আর এএকিউআই ৩০১-এর বেশি হলে তা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights