বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?
অনলাইন ডেস্ক
নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। বেশ কিছু দিন ধরে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথমদিকেই রয়েছে রাজধানী ঢাকা। আজ শনিবার ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’।
শনিবার সকাল পৌনে ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বিশ্বে দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে বাংলাদেশের ঢাকা। শহরটির বায়ুমানের স্কোর ১৭৭। এমন স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।
আইকিউএয়ারের তথ্যানুযায়ী, তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুমানের স্কোর ২৩৯, যা খুব অস্বাস্থ্যকর। দেশটির আরেকটি শহর ১৩১ স্কোর নিয়ে তালিকার ১১তম অবস্থানে রয়েছে। এদিকে, ১৮৯ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। ষষ্ঠ অবস্থানে থাকা দেশটির আরেকটি শহর কলকাতার ১৭০। বায়ুমানের দুটি স্কোরই অস্বাস্থ্যকর।
এছাড়া ১৮৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে নেপালের কাঠমান্ডু, ১৮১ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে উজবেকিস্তানের তাসকেন্ট, ১৬৬ স্কোর নিয়ে সপ্তম অবস্থানে সেনেগালের ডাকার, ১৬০ স্কোর নিয়ে অষ্টম অবস্থানে চীনের বেইজিং, ১৫৮ স্কোর নিয়ে নবম অবস্থানে মিয়ানমারের ইয়াঙ্গুন, ১৫৬ স্কোর নিয়ে দশম অবস্থানে মিশরের কায়রো।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
