বিকেলে ইজতেমায় অনুষ্ঠিত হবে যৌতুকবিহীন বিয়ে

অনলাইন ডেস্ক

মুসল্লিদের পদচারণায় মুখর টঙ্গীর তুরাগ নদীর তীর। বিশ্ব ইজতেমার রেওয়াজ অনুযায়ী আজ বিকেলে ইজতেমাস্থলে হবে যৌতুকবিহীন বিয়ে। শনিবার বাদ আসর বয়ান মঞ্চের পাশে যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন করা হবে জানা গেছে।

বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। প্রতিবছর ইজতেমায় যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়ে থাকে। বিয়েতে মোহরানা ধার্য করা হয় মোহর ফাতেমি’র নিয়মানুযায়ী। এ নিয়ম অনুযায়ী মোহরানা ধরা হয় দেড়শ তোলা রূপা বা এর সমমূল্যের অর্থ। এ জন্য আগ থেকেই বর-কনের নাম নিবন্ধন করা হয়।

জানা গেছে, বিয়ের আগে বাদ আসর বিয়ের খুতবা প্রদান করা হয়ে থাকে। বয়ান শেষে ওইসব বর-কনের অভিভাবকদের সম্মতিতে বিয়ে পড়ানো হয়। বিয়ে শেষে উপস্থিত দম্পতিদের স্বজন ও মুসল্লিদের মধ্যে খোরমা-খেজুর বিতরণ করা হয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights