বিজয়নগরে শিক্ষার্থীদের মাঝে চারা গাছ বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

পরিবেশের ভারসাম্য সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চম্পকনগর মডেল উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর মাঝে চারা গাছ বিতরণ করেছে পরিবেশবাদী সংগঠন তরী বাংলাদেশ, বিজয়নগর উপজেলা শাখা।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় চম্পকনগর মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে অ্যাসেম্বলি শেষে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে চারা গাছ তুলে দেওয়া হয়। কর্মসূচিটি তরী বাংলাদেশ, বিজয়নগর উপজেলা শাখার আহ্বায়ক মো. সাদেকুল ইসলাম ভূঁইয়া ও বিদ্যালয়ের শিক্ষক শামীম আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন তরী বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সোহেল রানা ভূঁইয়া ও সুশান্ত পাল, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম এবং বিজয়নগর উপজেলা শাখার সদস্য সচিব আলমগীর হোসেন।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল উদ্দিন চৌধুরী এবং সংগঠনের সদস্য কাজী লোকমান হোসেন, রুবেল মিয়া, শাহজাহান সরকার, কামরুল ইসলাম, জুনায়েদ হাসান, অপু চন্দ্র ও রুমেনা বেগম।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেওয়ার মাধ্যমে শুধু বৃক্ষরোপণ নয়, প্রকৃতি সংরক্ষণের দায়িত্ববোধও তাদের মধ্যে সঞ্চারিত করতে চান তারা। তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য অক্ষুণ্ন রাখতে বৃক্ষরোপণের পাশাপাশি রোপিত গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও অপরিহার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights