বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে শোকবই

মালয়েশিয়া প্রতিনিধি

মালয়েশিয়ার কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে শোকবইতে স্বাক্ষর করার উদ্যোগ গ্রহণ করেছে।

আজ বৃহস্পতিবার হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে হাইকমিশন জানায়, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন আজ একটি শোক বই খুলেছে।

কুয়ালালামপুরে অবস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক এবং মালয়েশিয়ার গণ্যমান্য ব্যক্তিবর্গকে শোক বইতে স্বাক্ষর করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। শোক বইটি বৃহস্পতিবার (১ জানুয়ারি) ও শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত হাইকমিশনে খোলা থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights