ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন আনুশকা

ডিআরএমসি-বসুন্ধরা ইন্টারন্যাশনাল গেমসে ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হয়েছেন আনুশকা। এককের ফাইনালে তিনি হারিয়েছেন অর্পাকে।

ব্যাডমিন্টনের দ্বৈতে অর্পা-রাইসা জুটি ফাইনালে সোহা-সাবরিনা জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

এছাড়া গতকাল ছেলেদের ভলিবলে চ্যাম্পিয়ন হয়েছে নির্ঝর স্কুল অ্যান্ড কলেজ। তারা ফাইনালে হারিয়েছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজকে। ভলিবল ইন্সটিটিউশনে চ্যাম্পিয়ন হয়েছে বিআইএসসি নির্ঝর। তারা ফাইনালে হারিয়েছে শহীদ আনওয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজকে।
ছেলেদের ইন্সটিটিউশন ফুটবলের ফাইনালে আজ মুখোমুখি হবে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ও ঢাকা কলেজ। আজ বক্সিং প্রতিযোগিতার মাধ্যমে শেষ হবে এই প্রতিযোগিতা। যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights