ব্রাহ্মণবাড়িয়ায় নাশকতার মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে নাশকতার মামলার এজাহারনামীয় আসামি চম্পকনগর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে তাকে বিজয়নগরের চম্পকনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৮ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় দায়েরকৃত একটি নাশকতা সংক্রান্ত মামলায় (এফআইআর নং: ৭৪) রবিউল ইসলামকে এজাহারনামীয় ১০১ নম্বর আসামি করা হয়েছিল। মামলার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।
খোঁজ নিয়ে জানা যায়, রবিউল ইসলাম রুবেল আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি চম্পকনগর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এবং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন। রবিউল ইসলাম রুবেল ঐ এলাকার মৃত সিরাজুল ইসলাম ছেলে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আহসান উল্লাহ জানান, গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে গত সোমবার বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights