ভারতে আটক ১০ বাংলাদেশিকে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কাছে হস্তান্তর

ভারতের পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্তে আটক ১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। শুক্রবার রাতে তলুইগাছা সীমান্তের শূন্যরেখায় তাদের হস্তান্তর করা হয়। তাদের মধ্যে রয়েছে তিনজন নারী, তিনজন পুরুষ ও চারজন শিশু।

বিজিবি সূত্রে জানা গেছে, তলুইগাছা সীমান্তের শূন্যরেখায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে রাত সাড়ে নয়টার দিকে বিজিবি সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়। এসব বাংলাদেশিরা রাঙামাটি, চট্টগ্রাম, সাতক্ষীরা, গাজীপুর ও বাগেহাট জেলার বাসিন্দা।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিমুল হক বলেন, ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বশিরহাট মহকুমার হাকিমপুর চেকপোস্ট এলাকায় তাদের আটক করে বিএসএফ। পরে বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার ও বিজিবি ৩৩ ব্যাটালিয়নের তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আবুল কাশেমের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আটক ব্যক্তিদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। যাচাই-বাছাই শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights