ভালুকায় সনাতনী ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির মতবিনিময়

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আসন্ন দুর্গোৎসব উপলক্ষে ভালুকা উপজেলা ও পৌর এলাকার সকল দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় সভা ও অনুদান প্রদান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলা বিএনপি কার্যালয়ে এ মতবিনিময় সভা ও অনুদান প্রদান অনুষ্ঠিত হয়।

এতে ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন আহম্মেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সদস্য উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ মোর্শেদ আলম।
এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, সারোয়ার জাহান ইমরান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, শ্রী স্বপন বনিক, উপজেলা শ্রমিকদলের সভাপতি সৌমিক হাসান সোহাগ, সাধারণ সম্পাদক শাহ মো. সুজন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী মলয় নন্দী মানিক, হিন্দু বোদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাবু গেনেন্দ্র দাসসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights