ভুটান ম্যাচে খেলবেন না হামজা
ক্রীড়া প্রতিবেদক
সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে আগামী ৫ নভেম্বর। চ্যাম্পিয়নশিপ সামনে রেখে অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে বাংলাদেশের। হামজা চৌধুরী, জামাল ভূঁইয়া, রোনান সুলিভানরা শিরোপা জয়ের মিশন শুরু করবেন ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে। যদিও ভুটানের বিপক্ষে খেলতে পারবেন না হামজা। তিনি না থাকায় কোচ টমাস ডুলিকে সমস্যায় পরতে হবে একাদশ গঠন করতে। ইংল্যান্ড প্রবাসী ফুটবলার ফারহান আলিকে পাওয়া যাবে না প্রথম মাচে। ফিফা উইন্ডোর জন্য অনেক প্রবাসী ফুটবলার নিজ নিজ ক্লাবগুলো থেকে ছাড়পত্র পাচ্ছেন না।
