মজুদ করায় দুই ব্যবসায়ীর জরিমানা

নিজস্ব প্রতিবেদক রংপুর

রংপুরের কাউনিয়ায় ধান ও চাল মজুদ বিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার তকিপল হাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. মহিদুল হক।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার ফারুক হোসাইন জানান, উপজেলা বালাপাড়া ইউনিয়নের তকিপল হাটের ব্যবসায়ী মো. নুরুল হকের ৬ হাজার টাকা এবং মো. গোলাম হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় মজুদ বিরোধী আইনে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল আহমেদ, ইন্সপেক্টার মাহামুদুল হাসান তমাল, শিল্পী রানি জাজয়াল, এস আই ওসমান গনি।
উপজেলা নির্বাহী অফিসার মো. মহিদুল হক জানান, ধান ও চাল মজুদ বিরোধী এবং বাজার মনিটরিং কল্পে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights