ময়মনসিংহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বোরো ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে (ব্রি ধান ৮৯) এর বিনামূল্যে বীজ বিতরণ, রোপা আমন (ব্রি ধান১০৩) এর মাঠ দিবস এবং কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অঅজ শনিবার (১৬ নভেম্বর) সদর উপজেলার চুরখাই চকনজু গ্রামে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ডিএই মহাপরিচালক মো. ছাইফুল আলমের সভাপতিত্বে অতিরিক্ত কৃষি অফিসার মো. তারিক আজিজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর চেয়ারম্যান মো. রুহুল আমিন খান।

আরও উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবু জুবাইর হোসেন বাবলু, ব্রি এর মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান, ডিএই পরিচালক (প্রশাসন ও অর্থ উইং) ড. মো. সাহিনুল ইসলাম, কৃষি তথ্য সার্ভিস পরিচালক মো. মসীহুর রহমান, ডিএই অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ উইং) আবু মো. এনায়েত উল্লাহ, ডিএই, ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু, ডিএই ময়মনসিংহ উপপরিচালক ড. মোছা. নাসরিন আক্তার বানু, এডিএই, ময়মনসিংহ অঞ্চল উপপরিচালক সালমা আক্তার, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প পরিচালক মো. জিয়াউর রহমান, উপজেলা কৃষি অফিসার, ডিএই, সদর, ময়মনসিংহ জুবায়রা বেগম সাথী, কৃষি সম্পসারণ অফিসার মেহেদী হাসান তরফদার।
এসময় কৃষকদের মাঝে বোরো ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে (ব্রি ধান ৮৯) এর বীজ বিনামূল্যে বিতরণ করা হয়। কৃষি মন্ত্রনালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান তার বক্তব্যে বলেন, আমরা কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হতে চাই। আমাদের যার যতটুকু জায়গা আছে সেখানেই কৃষি খামার গড়ে তুলবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights