মহাসমারোহে দুর্গাপূজা উদযাপন সরকারের ইতিবাচক ফল: প্রিন্স

অনলাইন ডেস্ক

নির্বাচিত গণতান্ত্রিক সরকারের আমলে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনকে সরকারের সাফল্য বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

বুধবার সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাট কেন্দ্রীয় শ্মশানঘাটে প্রতিমা বিসর্জন কার্যক্রম তদারকি করতে গিয়ে তিনি এ কথা বলেন।

এ সময় হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে বিজয়া দশমীর শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এর আগে নিজের গ্রামের পূজামণ্ডপে বিজয়া দশমীর আনন্দ উৎসবে যোগ দেন প্রিন্স। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, নির্বাচিত গণতান্ত্রিক সরকারের আমলে স্মরণকালের সর্বোচ্চসংখ্যক পূজামণ্ডপে জাঁকজমকপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হয়েছে।

প্রিন্স বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি তদারকি ও নির্দেশনা এবং মাঠপর্যায়ে সরকারি প্রশাসন ও বিএনপির নেতাকর্মীদের সহযোগিতায় হিন্দু ধর্মাবলম্বীরা উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে দুর্গাপূজা উদযাপন করতে পেরেছেন।

তিনি বলেন, স্মরণকালের সর্বোচ্চসংখ্যক পূজামণ্ডপে মহাসমারোহে দুর্গাপূজা উদযাপন নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার ইতিবাচক ফল। সম্প্রীতির এ শান্তিপূর্ণ ধারা বজায় রাখতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights