মাগুরায় গণহত্যা দিবস পালন
মাগুরা প্রতিনিধি
মাগুরায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ১৯৭১ এর ২৫ মার্চ কালরাত্রির স্মরণে গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকাল ১০টায় স্থানীয় নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, জেলা আওয়ামী লীগের সভাপতি ফাত্তাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পরে সেখানে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া শনিবার রাত ১০টা ৩০ থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত প্রতীকী ব্লাক-আউট কর্মসূচি পালন করা হবে।
