মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬০

অনলাইন ডেস্ক

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৬০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন গণমাধ্যমে জানান, আসামিদের কাছ থেকে ৯ হাজার ৩৩৪ ইয়াবা, ৫৬ গ্রাম ৬০ পুরিয়া হেরোইন, ১১৩ কেজি ৫৭০ গ্রাম গাঁজা ও ২৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights