মাদারীপুরে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল

মাদারীপুর

তফসিল বাতিল ও বিএনপির ডাকা অবরোধ সফল করার লক্ষে মাদারীপুরে পৃথক বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও মহিলাদল। বৃহস্পতিবার সকালে জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটুর নেতৃত্বে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা কৃষকদলের আহবায়ক এ্যাডভোকেট ওলিউর রহমান দর্জি, জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু।

এদিকে একই দাবিতে শহরের পুরানবাজার এলাকায় মহিলা দলের সাধারণ সম্পাদক মুনমুন আক্তারের নেতৃত্ব মাদারীপুরে অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। এই অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহ সভাপতি বুলি আক্তার, যুগ্ন সাধারণ সম্পাদক তাহমিনা খান, সদস্য লিপি আক্তার, বিথী আক্তার, মাকসুদা বেগম, ঋনা আক্তার, পলিসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় তারা তফসিল বাতিল দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights