মানিকগঞ্জে জাতীয় পাট দিবস পালিত

মানিকগঞ্জ প্রতিনিধি

বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে মানিকগঞ্জে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচন সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহসীন মৃধা ও জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান খানসহ অন্যরা বক্তব্য রাখেন।
চলিত মৌসুমে জেলায় বিনামূল্যে ১৪ হাজার ২৭০ জন পাট চাষিকে উন্নতজাতের পাট বীজ, রাসায়নিক সার ও প্রশিক্ষণ দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights