মানিকগঞ্জে যমুনার গর্ভে বিলীন তিনতলা স্কুলভবন

মানিকগঞ্জ প্রতিনিধি

যমুনা নদীর ভাঙ্গনের মুখে পড়ে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে দৌলতপুর উপজেলার ভারাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনতলা ভবনটি।
শনিবার বিকেলে তিনতলা স্কুলের ভবনটি নদীতে বিলীন হয়ে গেছে বলে জানা যায়।

রোববার ( ৮ জুন) স্থানীয় সরকার প্রকৌশলী এলজিইডি মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ খোরশেদ আলম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে যমুনা নদীর পানি বৃদ্ধির সাথে ভাঙ্গন বেড়ে যায়। অবশেষে গতকাল দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের ভারাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নদীতে বিলিন হয়ে যায়।

দৌলতপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বিদ্যালয় ভবন পরিদর্শন করতে স্থানীয় প্রকৌশলীকে পাঠানো হয়। কিন্তু শনিবার দিন জানতে পারি ভবনটি সম্পূর্ণরূপে নদী গর্ভে বিলীন হয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights